হরিণঘাটায় গুলিবিদ্ধ বিজেপি কর্মী
দি নিউজ লায়নঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড। আজকের ব্রিগেডে থাকতে পারেন মিঠুন চক্রবর্তীও। তবে সেই ব্রিগেডের আগেই অশান্তি। হরিণঘাটায় গুলিবিদ্ধ বিজেপি কর্মী।
সূত্রের খবর শনিবার রাতে ব্রিগেডের প্রচারের কাজ সেরে ফিরছিলেন তিনি। তখনই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতিরা। তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় বাসিন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। যদিও বিজেপির এই অভিযোগকে মানতে চায়নি শাসকদল। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment